❓ সাধারণ জিজ্ঞাসা
ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া কতটি ধাপে সম্পন্ন হয়?▼
ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার মূল ধাপগুলো হলো—প্রাথমিক নোটিশ জারি ও ভিডিও চিত্র ধারণের মাধ্যমে শুরু হওয়া, এরপর স্থাবর সম্পত্তির যৌথ তদন্ত ও ফিল্ড বুক প্রস্তুত করা। সংক্ষুব্ধ পক্ষ চাইলে এ পর্যায়ে আপত্তি দাখিল করতে পারেন, যা নিষ্পত্তি শেষে অধিগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে দখল গ্রহণের নোটিশ জারি ও দাবিনামা গ্রহণপূর্বক জমির মূল্য নির্ধারণ ও প্রাক্কলন প্রস্তুত করা হয় এবং সেই অনুযায়ী রোয়েদাদ বা এওয়ার্ড তৈরি করে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ বিতরণ করা হয়।
ক্ষতিপূরণ পেতে কি কি কাগজপত্র জমা দিতে হবে?▼
নির্ধারিত ফরমে ক্ষতিপূরণের আবেদন, আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সংশ্লিষ্ট ইউ.পি চেয়ারম্যান/কাউন্সিলর/মেয়র কর্তৃক সত্যায়িত), হাল সন পর্যন্ত পরিশোধিত ভূমি উন্নয়ন করের রশিদ (খাজনার দাখিলা), অধিগ্রহণকৃত/হুকুমদখলকৃত ভূমির খতিয়ানের সহি মোহরযুক্ত নকল/মূল খতিয়ান, ক্রয়/খরিদসূত্রে মালিকানার ক্ষেত্রে দলিল, ভায়া দলিল ও তদানুসারে মালিকানার স্বপক্ষে ধারাবাহিক দলিল সমূহ, খতিয়ানের রেকর্ডীয় মালিক এবং ক্রয়/খরিদ সূত্রে মালিক মৃত্যুবরণ করিলে তার আইনানুগ ওয়ারিশ ও ক্রমওয়ারিশ সনদ (সংশ্লিষ্ট ইউ.পি চেয়ারম্যান/কাউন্সিলর/মেয়র কর্তৃক সত্যায়িত), রেকর্ড হাল নাগাদ করণ পূর্বক নিজ নামে সৃজিত খতিয়ান (নামজারী জমা খারিজ) দাখিল।
আমি কীভাবে আমার মামলার আপডেট পাব?▼
এই পোর্টালে এনআইডি নম্বর প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে সর্বশেষ অবস্থান দেখতে পাবেন।
কোন আইন অনুসারে অধিগ্রহণ করা হয়?▼
স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭
📞 যোগাযোগ ও মতামত
অভিযোগ, জিজ্ঞাসা বা মতামত পাঠান
📝 অনলাইন ফর্ম
📌 কার্যালয়ের তথ্য
ঠিকানা রুম নংঃ ৩১১, ভূমি অধিগ্রহণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়,
সুনামগঞ্জ
সুনামগঞ্জ
কার্যালয়ের সময়রবি — বৃহস্পতিবার: সকাল ৯:০০ — বিকাল ০৫:০০
⚠️ চেক গ্রহণের জন্য মূল NID আনুন। প্রতিনিধি পাঠালে আম-মোক্তারনামা আবশ্যক।